উড়ান নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি জানালো মন্ত্রক

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের কারণে এতদিন বন্ধ থাকলেও শনিবার থেকেই ফের বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া ৷ সরকারিভাবে এখনও পর্যন্ত যাত্রী বিমান পরিষেবা চালুর কোনও নির্দেশিকা না আসলেও ৪ মে-র পর থেকে দেশের বেশ কয়েকটি রুটে বিমানের টিকিট বুকিং নেওয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া ৷

৪ মে-র পর থেকে বেশ কয়েকটি ডোমেস্টিক রুটে এবং ১ জুন থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটের টিকিং বুকিং চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা ৷ যদিও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এদিন ট্যুইট করে জানানো হয়, কবে ফের বিমান পরিষেবা চালু হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ এয়ারলাইন্স সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে সরকার এ বিষয় কোনও সিদ্ধান্ত নেওয়ার পরেই যাতে বিমানসংস্থাগুলি তাদের টিকিট বুকিং চালু করে ৷

গত ২৫ মার্চ থেকেই বন্ধ হয়েছিল দেশে যাত্রী বিমান পরিষেবা। প্রাথমিক যদিও জানা ছিল না যে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই ১৪ এপ্রিলের পরের বুকিং নেওয়া শুরু করেছিল এয়ার ইন্ডিয়া বাদে দেশের অন্যান্য বিমানসংস্থাগুলি৷ এর আগে বিমানমন্ত্রকের নির্দেশমতো বাতিল হওয়া বিমানের টিকিটের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে সংস্থা ৷ ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক বিমানের কোনও বুকিং নেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল এয়ার ইন্ডিয়া। আপাতত বুকিং শুরু করলেও বিমান মন্ত্রকের ট্যুইটের পর এয়ার ইন্ডিয়ার তরফে বুকিং আপাতত বন্ধ করা হবে কিনা তা আপাতত বলা যাচ্ছেনা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube