নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গোটা বিশ্বে অর্থনীতি প্রায় ধুঁকছে। প্রায় সমস্ত দেশেই আন্তর্জাতিক বাণিজ্যে প্রকোপ পড়েছে করোনার। তার মাঝেই দেশের দুর্বল সংস্থা গুলি যাতে হাত ছাড়া না হয় তার জন্য নয়া পদক্ষেপ কেন্দ্রের।
ভারতের স্থল সীমানায় অবস্থিত প্রত্যেকটি দেশ থেকে লগ্নীর ক্ষেত্রে আগে অনুমতি নিতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। ভারতের ভূ-সীমান্তে অবস্থিত যে কোনো প্রতিবেশি দেশের থেকে আগত লগ্নী হবে সরকারের সম্মতি স্বাপেক্ষে। বিশেষজ্ঞদের মতে প্রধানত দুর্বল সংস্থাগুলি যাতে চীনের হাতে চলে না যায় তার জন্যই তড়িঘড়ি এই পদক্ষেপ। প্রসঙ্গত, ইতিমধ্যেই এইচডিএফসি ব্যাঙ্কে শেয়ার বাড়িয়ে ১ শতাংশ করেছে পিপলস ব্যাঙ্ক অব চায়না। লগ্নীর জন্য অনুমতি নেওয়ার নিয়ম পূর্বে শুধুমাত্র পাকিস্তানের জন্য ছিল, এবার এই নিয়ম কার্যকর হল সমস্ত প্রতিবেশি দেশগুলির জন্যেই। আন্তর্জাতিক লগ্নির ক্ষেত্রে প্রতিরক্ষা, টেলিকম ও মিডিয়ায় লগ্নির ক্ষেত্রে সরকারি অনুমতির প্রয়োজন পড়ত, এখন এই অনুমতির প্রয়োজন পড়বে সমস্ত ক্ষেত্রেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

