নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল জানালেন করোনা মোকাবিলায় যে সমস্ত স্বাস্থ্য কর্মীরা প্রাণ হারাবে তাঁদের পরিবার রাজ্য সরকারের তরফ থেকে এক কোটি টাকা ক্ষতিপুরণ পাবে। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।
এই বৈঠকে তিনি বলেন, কোনো চিকিৎসক, চিকিৎসা কর্মী, সাফাই কর্মী, ল্যাব টেকনিশিয়ান করোনা আক্রান্তদের চিকিৎসা কালীন সংক্রামিত হন, এবং তার জেরে তাদের মৃত্যু হয়। তবে সেই ব্যক্তির পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও তিনি জানান, গোটা দিল্লি শহরে প্রায় ৬০টি স্যানিটাইজেশনের যান চলছে। এবং শহরের বেশিরভাগ এলাকা ইতিমধ্যেই স্যানিটাইজ করা গেছে। তিনি কোয়ারেন্টাইনে থাকার সাথে সাথে সামাজিক দুরত্ব পালন করার কথাও ফের একবার মনে করিয়া দেন তাঁর বক্তব্যে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

