নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় গোটা দেশে জনজীবন থমকে গেছে। প্রথম পর্যায়ের লকডাউন শেষ হয়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যয়ের লকডাউন। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। করোনা সংক্রমণ রোখার মরিয়া চেষ্টা করছে প্রশাসন।
দেশ জুড়ে ১৭০ টি হটস্পট চিহ্নিত হয়েছে। যার মধ্যে আছে কলকাতাও। তাই এবার কলকাতায় লকডাউন কার্যকর করতে তৎপর হল কলকাতা পুলিশ সহ রাজ্য প্রশাসন। শহর কলকাতায় ক্রমাগত বেড়ে চলেছে সংক্রমণ। শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কলকাতার বেশ কিছু অংশে গত কয়েকদিনে উদ্বেগজনক ভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। উত্তর ও মধ্য কলকাতার এই সমস্ত অঞ্চলগুলিকে সিল করে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এখানকার মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না, এবং পাড়াতেও মেলামেশা করা যাবেনা। শুক্রবার মধ্যরাত থেকে কড়াকড়ি শুরু হয় লকডাউনের। শনিবার দুপুর থেকে শহরে নেমেছে সশস্ত্র পুলিশ। কেন্দ্রের তরফ থেকে চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলিকে কড়া নজরে রাখা হচ্ছে। রয়েছে কমব্যাট ফোর্সও। কোলকাতার যে এলাকাগুলিকে সীল করা হল, তা হল – উত্তর কলকাতায় –- কাশীপুর, বেলগাছিয়া।
- বরাহনগর পুরসভার ১০ এবং ১৮ নম্বর ওয়ার্ড।
- দক্ষিণ দমদম পুরসভার কয়েকটি এলাকা।
- কলুটোলা, মেছুয়া, জোড়াসাঁকো এবং বৌবাজার এলাকা।
- আর্মহার্স্ট স্ট্রীট এবং এপিসি রোডের মধ্যবর্তি অতিঘনজনবসতি পুর্ণ এলাকা।
- মুক্তারামবাবু স্ট্রীট এবং নারকেল ডাঙা মেন রোডের দুপাশের অতিঘনবসতিপুর্ণ এলাকা।
- অতি স্পর্শকাতর নারকেল ডাঙা নর্থ রোড, – গোটা এলাকাটি মুলত রাজাবাজার এলাকা হিসেবেই পরিচিত।
- কলিন স্ট্রীট, রিপন স্ট্রীট, ম্যাকলয়েড স্ট্রীট থেকে বেনিয়া পুকুর এবং কড়েয়া সংযোগকারী অংশ।
- আহিরীপুকুর ফার্স্ট লেন এবং হাতিবাগান রোড।
- গিরিশ পার্ক, মানিকতলা, শ্যাম পুকুর স্ট্রীট, তালতলা, মুচি পাড়ার বেশ কিছু এলাকা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

