নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা পৃথিবী করোনা মহামারীর প্রকোপে আতঙ্কিত। লক্ষাধীক মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের জেরে। সমগ্র বিশ্ব একসাথে এই করোনার মোকাবিলা করছে। এর মধ্যেই সুইৎজারল্যান্ডে এক মানবিক প্রচেষ্টা। এই মহামারীর মধ্যেই নানান দেশকে সমববেদনা জানাচ্ছে এই দেশ এক অভিনব পদ্ধতিতে।
এই দেশের বিখ্যাত ম্যাটারহর্ন পাহাড়ে আলোক সজ্জার সাহায্যে রাঙিয়ে দেওয়া হচ্ছে নানান দেশের পতাকার রঙে। সুইস অধিবাসিদের তরফ থেকে দেশগুলির প্রতি ভালোবাসা ও সমেদনা জানানোর এই প্রচেষ্টা মন ছুঁয়ে গেছে সকলের। গত শুক্রবার ভারতীয় পতাকার রঙে রাহানো হয়েছিস এই পাহাড়ের অবয়ব।
বিখ্যাত আলোক শিল্পি জেরি হফস্টেটার এই অভিনব উদ্যোগের আসল উদ্যোক্তা। এই শিল্পিই এই ১৪,৬৯০ ফুট উঁচু পাহাড়ে একেরপর এক আসার বার্তা দিয়ে চলেছেন বিশ্বকে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

