নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের আওতায় গোটা দেশ। লকডাউনের আগে থেকেই বন্ধ হয়েছে দেশের সমস্ত স্কুল। সেই পরিস্থিতিতে এবার ২০২০-২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পাঠক্রম কমানোর ভাবনায় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ডের এক আধিকারিক বলেন,ইতিমধ্যেই এনসিআরটির তরফে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সিলেবাসে বদল আনা হয়েছে। তবে সময় নষ্টের কারণে নবম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসেও চাপ বাড়ছে, সেই বিষয়টিই এই মুহুর্তে বিবেচনার আওতায় সিবিএসই।”
প্রসঙ্গত, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিআরটি) ইতিমধ্যেই একটি পরিবর্তিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, যা উক্ত শ্রেণিগুলির সব বিষয়গুলিকে নিয়ে তৈরি হয়েছে। গোটা পরিকল্পনাটি এভাবে সাজানো হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা শিখতে পারবে। এমনকি শুধু বইয়ের পাতায় নয়, ঘরে বসেই প্র্যাকটিকাল কাজও শিখতে পারবে পড়ুয়ারা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

