বাংলায় করোনার মৃতের সংখ্যা বেড়ে ১২, জানালেন মুখ্যসচিব

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্য়া আর ও বাড়ল। পশ্চিমবঙ্গে করোনায় মৃত বেড়ে হয়েছে ১২। এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্ত ১৭৮, শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিব আরও জানিয়েছেন, ”হাওড়ায় ৫৮০ জনের পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৬২ জন করোনায় আক্রান্ত”। ৩৫, ২০৯ জনকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যসচিব।

করোনায় হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে উৎকন্ঠায় রাজ্য প্রশাসন। হাওড়াকে অতি স্পর্শকাতর এলাকা অর্থাৎ রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, হাওড়া এখন খুব স্পর্শকাতর এলাকা হয়ে পড়ছে। মূলত শিবপুর, সাঁকরাইল এবং হাওড়া শহর এলাকায় ঝুঁকি বেশি। প্রয়োজনে হাওড়ায় বাজারের কাছে সশস্ত্র পুলিশ ফোর্স নামানো হতে পারে।

অন্যদিকে, হাওড়ার মতো একই ব্যবস্থা নেওয়া হতে পারে কলকাতার বিভিন্ন এলাকাতেও, এমনটাই জানিয়েছেন নেত্রী। এদিনও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মাস্ক না পরে বাজারে ঢোকা নিষেধ। বাজারে একসঙ্গে পাঁচজনের বেশি যেতে নিষেধ করেন তিনি। বাজার থেকে বেরোনোর সময়ও হাত স্যানিটাইজ করার পরামর্শ দেন তিনি।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube