নারী নি‌র্যাতন হলেই অভি‌যুক্তকে পাঠানো হবে কোয়ারেন্টাইন সেন্টারে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন ও কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে করোনা মোকাবিলায়। করোনা আক্রান্ত সন্দেহভাজনদের এই কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে আলাদা করে রাখা হচ্ছে সংক্রমণের সম্ভাবনা নিয়ন্ত্রনে রাখার জন্য।

এরইমধ্যে লকডাউনের পর থেকেই দেশে ক্রমাগত বেড়ে চলেছে নারী নি‌র্যাতনের হার।  লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে প্রায় এক হাজারের কাছাকাছি অভি‌যোগ দায়ের হয়েছে কেন্দ্রীয় মহিলা কমিশনে। বিশেষজ্ঞদের মতে মুলত লকডাউনের কারণে অ্যালকোহল না মেলার জেরেই এমন কাজে লিপ্ত হচ্ছেন বিভিন্ন মানুষ।

এইবার এই বিষয়ে ব্যবস্থা নিতে এক অভিনব পথ নিল পুনে জেলা পরিষদ। পুনে জেলা পরিষদের মুখ্য আয়ুষ কুমার জানান, এরপর থেকে ‌যাদের বিরুদ্ধে নি‌র্যাতনের অভি‌যোগ উঠবে তাঁদের তৎক্ষণাত পাঠানো হবে কোয়ারেন্টাইন সেন্টারে।

তিনি এও জানান ভবিষ্যতে এই রকম অভি‌যোগ পেলে আগে তাঁদের সাথে কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করা হবে, তাও ‌যদি ব্যবহার না বদলায় তবে সে ক্ষেত্রে তাঁদের পাঠানো হবে কোয়ারেন্টাইন সেন্টারে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube