নিউজটাইম ওয়েবডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন স্বয়ং ওসি। গার্ডেনরিচ থানার পুলিশকর্মীদের মনোবল বাড়াতে তাই থানায় গেলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। শনিবার থানার পুলিশকর্মীদের সঙ্গে আলোচনার পাশাপাশি এলাকা পরিদর্শন করেন তিনি।
বেশ কিছুদিন ধরে করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি গার্ডেনরিচ থানার ওসির। বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। শুক্রবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আগেও একবার তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। তবে সেইসময় রিপোর্ট ছিল নেগেটিভ। ওসির করোনা আক্রান্ত হওয়ার খবরে থানা কী করে চলবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন পুলিশকর্মীরা। এই পরিস্থিতিতে বাহিনীর মনের জোড় বাড়াতে শনিবার গার্ডেনরিচ থানায় হাজির হন পুলিশ সুপার অনুজ শর্মা। থানার আধিকারিক ও পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, করোনা মোকাবিলায় প্রত্যেক পুলিশকর্মীকে একত্রিত হয়ে সাহসের সাথে কাজ করতে হবে। এলাকা থেকে যেন আর কোনও সংক্রমণের খবর না আসে তা খেয়াল করতে হবে। এর পর গার্ডেনরিচের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার। গার্ডেনরিচের সিল হওয়া কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তিনি। লকডাউনের গুরুত্ব বোঝান স্থানীয় বাসিন্দাদের। অপরদিকে হাসপাতাল সূত্রের খবর, করোনা আক্রান্ত ওসির অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। ওসির সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের আইসোলেশনে পাঠানোর জন্য তালিকা তৈরি করছে স্বাস্থ্য দফতর।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

