নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য়জুড়ে চলছে লকডাউন। রাজ্যের প্রশাসনের তরফে বারে বারে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে রাজ্যবাসীকে। কিন্তু কে শোনে কার কথা! প্রয়োজন হেোক বা অপ্রয়োজন, সুযোগ পেলেই বাইরে বেরোনো থেকে রোকা যাচ্ছেনা বেশ কয়েকজনকে। এই পরিস্থিতিতে ফের কড়া হলেন মুখ্য়মন্ত্রী। শুক্রবার নবান্নে ভিডিও কনফারেন্সের বৈঠক থেকে তিনি দেন, বাজারে ভিড় করা চলবে না, মাস্ক ছাড়া বাইরে বেরনো যাবে না। ঠিকমতো লকডাউন না মানলে এবার সশস্ত্র পুলিশ বাহিনী নামানো হবে। ‘রেড জোন’-এর ক্ষেত্রে বিশেষ করে এহেন নির্দেশিকা দেন মুখ্য়মন্ত্রী।
করোনা সংক্রমণ এড়াতে গেলে লকডাউন মেনে চলা অতি আবশ্যক। আর যদিও কোন প্রয়োজনে কাউকে বাইরে বেরোতে হয়, তাহলে অবশ্য়ই তাঁকে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে চলতে হবে। শুক্রবার নবান্নে জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বেশ হাওড়াকে স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করে সেখানে বিশেষ নজর রাখার পরামর্শ দেন। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেক বাজারে স্যানিটাইজার রাখতে হবে। মাস্ক ছাড়া কাউকে বাজারে ঢুকতে দেবেন না। আর কোনও দোকানে ৫ জনের বেশি থাকতে পারবে না।’ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কার মধ্যে বাজারে ভিড় আরও বড় বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক হতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কোনওভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া চলবে না।’Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

