‘স্নেহের পরশ’ প্রকল্প ঘোষণা মমতার, হাজার টাকা করে পাবেন বাংলার পরিযায়ী শ্রমিকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়ে দিয়েছেন আগামী ৩ মে পর্যন্ত চলবে এই লকডাউন। কিন্তু যত দিন যাচ্ছে লকডাউন সত্ত্বেও করোনা মোকাবিলা আরও বেশি কঠিন হয়ে পড়ছে। বাংলার চিত্রটাও কিছুটা সেরকমই। তাই করেনা মোকাবিলায় যাতে রাজ্য়বাসী সচেতন থাকেন তাই প্রতিদিনই নবান্নে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন মুখ্য়মন্ত্রী ও মুখ্য়সচিব সহ সরকারি আধিকারিকরা। গত কয়েকদিনের মতো শুক্রবারও জেলার পরিস্থিতি জানতে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বসেন মমতা বন্দোপাধ্য়ায়। একইসাথতে এদিন ভিন রাজ্য়ে আটকে পড়া শ্রমিকদের জন্য এক অভিনব পদক্ষেপের কথা ঘোষণা করেলেন মুখ্য়মন্ত্রী। 

শুক্রবার নবান্নের ভিডিও কনফারেন্স বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, বাংলার যে সমস্ত কর্মীকেরা লরডাউনের জেরে ভিন দেশে আটকে পড়েছেন তাঁদের স্নেহের পরশ নামে এই প্রকল্পে ১ হাজার টাকা করে দেওয়া হবে। একইসাথে তিনি জানান এই প্রকল্পের কাজ আগামী সোমবার থেকেই শুরু করে দেওয়া হবে। 

যারা লকডাউনের জেরে যে সমস্ত শ্রমিকেরা অন্য় রাজ্য়ে আটকে পড়েছেন তাঁদের যাতে মৌলিক অধিকার বজায় থাকে সেদিকটি বিবেচনা করেই তাঁদের অনলাইন মারফৎ টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্য়মন্ত্রী। একইসাথে এদিন রাজ্য়ের দুস্থ মানুষগুলির উদ্দেশ্য়ে মমতা বলেন, “রাজ্যে এই পরিস্থিতিতেও কেউ না খেয়ে থাকবেন না। রেশনে মাসে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে। তবে রেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মানতে হবে স্বাস্থ্য বিধি।” 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube