নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য সরকার কীভাবে করোনাভাইরাসের মোকাবিলা করছে, তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, করোনা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যকে নথি জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।ঙ
বর্ষীয়ান সিপিআইএম নেতা ফুয়াদ হালিমের দায়ের করা মামলার শুনানিতে হলা হয়,করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হচ্ছে, কীভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা হচ্ছে, সংক্রমণ রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে – সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজ্যের থেকে রিপোর্ট নেবে হাইকোর্ট। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) নিয়ম মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখা হচ্ছে কিনা , তা নিয়েও রাজ্যকে জানানোর নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থ মামলাটি এপ্রিলের গোড়ার দিকে করেছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। হালিম রাজনীতিবিদ হওয়ার কারণে সেটিকে জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা না করার আর্জি জানান রাজ্যের এজি কিশোর দত্ত। যদিও তাঁর আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবী তোলেন, হু এবং আইসিএমআরের নিয়ম মানছে না রাজ্য। তিনি জানান, মৃত্যুর কারণ অডিট করা হচ্ছে ও ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য সচিব সৌমিত্র মোহনের দেওয়া কিছু রিপোর্ট হাইকোর্টের সামনে তুলে ধরেন তিনি। পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিষয়ে ফুয়াদ হালিমের আর্জির জবাবে হাইকোর্ট প্রশাসনের কাছে জানতে চায়, শুধুমাত্র করোনা রোগীদের জন্য কলকাতা মেডিক্যাল কলেজকে ব্যবহার করতে এখনই পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা। একইসঙ্গে করোনা মোকাবিলায় সেটিকে গড়ে তোলার জন্য চিকিৎসকদের পর্যাপ্ত টেস্ট কিট ও সুরক্ষা বিধির ব্যবস্থা করে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সম্ভব কিনা, তা নিয়ে প্রশাসনের কাছে জানতে চায় হাইকোর্ট।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

