রেশন বন্টন নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সরানো হল খাদ্য সচিব মনোজ আগরওয়ালকে

Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee addresses the media after holding a meeting with Government officials over steps taken to contain COVID-19 (coronavirus), at Nabanna in Howrah on March 16, 2020. (Photo: IANS)

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় লকডাউনের জেরে সমস্ত বিপণনী বন্ধ। রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয় এই সময়কালে  সাধারণ মানুষকে আগাম ৩ মাসের রেশন দেওয়া হবে। এরই মধ্যে বারবার রেশন নিয়ে কালোবাজারির অভিযোগ আসতে থাকে নানান জেলা থেকে। এই বিষয়ে নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রকের বৈঠকে এই নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকেই ঘোষণা করেন খাদ্য সচিব মনোজ আগরওয়ালকে অপসারিত করার কথা। কিছুক্ষণ পর নতুন সচিব হিসেবে ঘোষণা করা হয় পারভেজ আহমেদ সিদ্দিকী। এই প্রসঙ্গে খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রীয় মল্লিক ও সচিব মনোজ আগরওয়ালকে কা‌র্যত কাঠগড়ায় দাঁড় করান মমতা।

করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে লক ডাউন। এর মধ্যে সমাজের প্রান্তিক দরিদ্র মানুষ গুলির জন্যে রাজ্য সরকার থেকে রেশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলির উপার্জনের প্রায় সমস্ত পথ এখন বন্ধ। সেই অবস্থায় সাধারণ মানুষের প্রাপ্য নিয়ে দুর্নীতি মোটেই বরদাস্ত করা হবে না তা সাফ  জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন সরকারের দেয় চাল ‌যদি কেউ ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন তবে তা মেনে নেওয়া হবেনা।

সাংবাদিক বৈঠকে তিনি জানান, বহু জেলায় মানুষ ইতিমধ্যেই তাঁদের জন্য বরাদ্দ খাদ্য সামগ্রী পেয়ে গেছেন। ‌যাঁরা বাকি রয়ে গেছেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার আধিকারিকদের তৎপরতার সাথে তা সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। এর সাথে তিনি এও জানান আগামী ৬ মাস সাধারণ মানুষ রেশন পাবেন বিনামুল্যে। সেক্ষেত্রে ‌যাতে এমন অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজর রাখা হবে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube