নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশের সর্বত্র লকডাউন। গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন দেশবাসী। কাজ না থাকায় রুটি-রুজির জোগাড় করতে হিমসিম খাচ্ছেন দিন আনা-দিন খাওয়া মানুষগুলো। দেশের প্রায় প্রতিটি রাজ্য়েই চিত্রটা প্রায় একইরকম। আর সেই রাজ্য় গুলির তালিকা থেকে বাদ পড়েনি উত্তরপ্রদেশও। শুক্রবার রাজ্য়ের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। সেই বৈঠক থেকেই তিনি নির্দেশ দেন, ‘রেশনকার্ড-আধারকার্ড আছে কি না দেখার দরকার নেই, অসহায় দেখলেই তাঁর খাবারের ব্যবস্থা করতে হবে’।
মারণ ভাইরাস করোনায় উত্তরপ্রদেশে ইতিমধ্য়েই আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে ৮০০। মৃতের সংখ্য়া ১৩ জন। রাজ্য়ের এই পরিস্থিতিতে চিন্তার মধ্য়ে দিন কাটাচ্ছে যোগা প্রশাসন। রাজ্য়ের এই সংকটের দিনে যখন কাজ হারা সকলে তখন দরিদ্র মানুষগুলোর মুখে দুমুঠো খাবার তুলে দিতে রেশনে খাদ্যসামগ্রী বিলি করছে রাজ্য় সরকার। সাধারণ মানুষ যাতে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোন সেজন্য় এলাকায় এলাকায় চলছে মাইকিং। কিন্তু কাজ ছেড়ে দিনের পর দিন বাড়িতে বসে থাকায় সবথেকে বেশি সমস্য়ায় পড়ছেন দরিদ্র মানুষগুলি। তবে শুধু রাজ্যবাসীরাই নন, ভিন রাজ্য থেকে যে সমস্ত শ্রমিকেরা কাজের জন্য উত্তরপ্রদেশে এসেছেন তাঁরাও দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হায়রান হচ্ছেন। শুক্রবার এবিষয়ে আলোচনার স্বার্থে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বৈঠক থেকে যোগী প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য়ে কড়া ভাষায় জানিয়ে দেন, ‘রেশনকার্ড-আধারকার্ড আছে কি না দেখার দরকার নেই৷ অসহায় কাউকে দেখলেই তাঁর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। ভিনরাজ্যের শ্রমিকরাও রেশনে খাদ্যসামগ্রী যাতে পান তা নিশ্চিত করবেন সরকারি আধিকারিকরা।’ একইসাথে দেশে নমোর লকডাউন বৃদ্ধির সিদ্ধান্তকে প্রশংসাও করেন যোগী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

