কর্মী ছাঁটাই ও বেতন হ্রাসের দিকে নজর, অভিনব উদ্য়োগ প্রধানমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ঠেকাতে দেশজুড়ে চলচে লকডাউন। বন্ধ রয়েছে ছোট-বড় সমস্ত শিল্প। যার জেরে আর্থিক সংকটের মুখে পড়বে গোটা দেশ। ফলে বাধ্য় হয়ে লক্ষ লক্ষ কর্মী ছাঁটাইয়ের পথে হাটবে সংস্থাগুলি। তাই এবার কর্মী ছাঁটাই ও বেতন হ্রাসের দিকে নজর দিতে এক বিশেষ উদ্য়োগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

করোনা আবহে কোন দেশিয় সংস্থা কর্মী ছাঁটাই করছে কী না বা কর্মীদের বেতন কোনভাবে কেটে নেওয়া হচ্ছে কি না তাপ পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট  পেশ করার জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রক দায়িত্ব দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এবং এমপ্লয়িজ় স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন (ESIC)-কে। এবং সংগৃহিত রিপোর্ট প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া হবে।

সম্প্রতি করোনা মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করেছেন প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার পাশাপাশি সরকারি সংস্থাগুলির কাছে হাত জোড় করে কর্মী ছাঁটাই না করার জন্য় অনুরোধ জানান তিনি। এরপরেই কর্মী ছাঁটাই ও বেতন হ্রাসের বিষয়টি খুঁটিয়ে দেখতে বিশেষ উদ্য়োগ নেয় কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। ইতিমধ্য়েই সংস্থাগুলির তথ্য় সংগ্রহের জন্য় ২০ টি কল সেন্টার চালু করা হয়েছে। সুত্রের খবর, তথ্য় সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের এপ্রিল-মে মাসের বেতনের দিকে বিশেষ নজর দেওয়া হবে। 

শ্রম মন্ত্রকের এক কর্তার কথায়, ‘লকডাউনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর এবং সেখানকার কর্মী সংক্রান্ত তথ্য জোগাড় করা হবে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube