আশার আলো দেখছে ভারত,কমছে সংক্রমণের হার

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্য ১৪৪২৫। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯৯২। মৃত ৪৮০ জন। তবে এত কিছুর মধ্যে ও আশার আলো এই যে কিছুটা হলেও কমেছে নতুন সংক্রমণের হার।

এখন নতুন রোগীর সংখ্যা দ্বিগুণ হতে সাতদিন সময় লাগছে, আগে যেটি তিন দিন সময় নিচ্ছিল। স্বাস্থ্যমন্ত্রকের কর্তা জানিয়েছেন যে লকডাউনের পর করোনাভাইরাসের ওপর ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করা গেছে।

ভারতের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। তবে গতকাল মুম্বই থেকে মাত্র ১২টি নয়া কেস ধরা পড়েছে। বিভিন্ন রাজ্য এখন বেশি করে টেস্টংয়ের ওপর জোর দিচ্ছে যাতে এই ভাইরাসের শিকড় উপড়ে ফেলা যায়। বাংলায় আক্রান্তের সংখ্যা ২৮৭, মৃত ১০।

এই টেবিল থেকে সাফ, মহারাষ্ট্রের পর দেশে সবচেয়ে দ্রুত করোনা ছড়াচ্ছে মধ্যপ্রদেশে। মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে এই রাজ্য। মারা গিয়েছেন ৬৯জন। মহারাষ্ট্রের মৃত ২০১। দিল্লি ও হরিয়ানায় ৪২ ও ৪১ জন মারা গিয়েছেন যথাক্রমে।

৩রা মে অবধি দেশে চলবে লকডাউন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube