নিউজটাইম ওয়েবডেস্ক : ১৪ এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। কিন্তু দিনের পর দিন এভাবে দেশজুড়ে লকডাউন চলার ফলে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। তাই দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করার পর প্রধানমন্ত্রী জানিয়ে দেন দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কয়েকটি ক্ষেত্রে প্রয়োজন মতো ছাড় দেওয়া হবে। আর সেই মর্মেই আগামী ২০ এপ্রিলের পর থেকে অত্য়াবশ্য়ককীয় পণ্য়ের পাশাপাশি ফ্লিপকার্ট-আমাজনে মিলবে অনাবশ্যকীয় পণ্যও। এদিন দেশের সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে।
গত ২৫ এপ্রিল প্রথমবারের জন্য লকডাউন ঘোষণা করার পর মোদী সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়, সমস্ত কিছু বন্ধ থাকলেও অত্যাবশকীয় পণ্য ও ওষুধের পরিষেবা চালু রাখতে হবে। তাই এতদিন পর্যন্ত ফ্লিপকার্ট ও আমাজনে এই সমস্ত অত্যাবশকীয় পণ্যের পরিষেবা সচল ছিল। কিন্তু বাজারে অনাবশ্যকীয় পণ্যের চাহিদা কম না হওয়ায় এবার ই-কমার্সের ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য় ২০ এপ্রিলের পর থেকে অনাবশ্যকীয় পণ্য অনলাইনে কেনার সুযোগ করে দিল। মূলত ব্যবসায়ীদের মুখের দিকে তাকিয়েই দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার পর ২ ই-কমার্সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিন কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউনের জেরে দেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে। কলসেন্টার, প্রযুক্তি বিভাগ থেকে শুরু করে বন্ধ আরও একাধিক প্রতিষ্ঠান। তাই সরকারের তরফে অনলাইনে অত্যাবশকীয় পণ্য়ের পাশাপাশি অনাবশ্যকীয় পণ্য়ের পরিষেবা সচল রাখার অনুমতি দেওয়া হয়েছে। একইসাথে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে, এই সমস্ত অনলাইন পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত গাড়ি ব্য়বহার করা হবে সেগুলির জন্য় লকডাউনের মধ্য়েও ছাড় থাকবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

