নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের ভয়ে স্থগিত রয়েছে সব স্তরের খেলা। আইপিএল নিয়েও চলছে নানান জল্পনা। চলতি বছর অদৌ আইপিএল অনুষ্ঠিত হবে কী না তা নিয়ে চিন্তায় পড়েছিল বিসিসিআই-ও। তবে বৃহস্পতিবার আটটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আইপিএলের ভবিষ্য়ৎ প্রসঙ্গে আলোচনা করে বিসিসিআইয়ের। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য় স্থগিত রাখা হল এই জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। তাদের কথায়, বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এমাতাবস্থায় টুর্নামেন্টের আয়োজন করা একেবারেই অসম্ভব। এরপরেই নিজেদের দেশে আইপিএল আয়োজনের জন্য় ইচ্ছা প্রকাশ করে শ্রীলঙ্কা। করোনার গ্রাস থেকে তাদের দেশ অনেকাংশেই নিরাপদ বলে দাবি করে শ্রীলঙ্কা।
ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া যোখানে ১৩ হাজার অতিক্রম করেছে সেখানে শ্রীলঙ্কার সংখ্য়াটা মাত্র ২০০ ছাড়িয়েছে। তবে খুব শীঘ্রই তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে। তবে করোনা আক্রান্তের সংখ্য়া কম হলেও শ্রীলাঙ্কার মোট জনসংখ্য়া যে ভারতের থেকে অনেক কম সে বিষয়টিও মাথায় রাখতে হবে। তবে পরিস্থিতি যাই হোক এই মুহূর্তে যাতে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল কোন ভাবে বাতিল না হয়ে যায় তাই নিজেদের দেশে তা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কোন প্রস্তাব আসেনি বলেই জানিয়েছেন বোর্ডের এক কর্তা। তাঁর কথায়, “টুর্নামেন্টের আয়োজন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) তরফে এ এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল প্রস্তাব আসেনি। এমনকি কোন আলোচনাও হয়নি। আর তাছাড়া গোটা বিশ্ব যেখানে স্তব্ধ, সেখানে এ নিয়ে কোনও আলোচনার মানেও নেই।” শ্রীলঙ্কার তরফে জানানো হয়েছে আইপিএল আয়োজনের জন্য় সেখানে তিনটি মাঠ রয়েছে। ক্যান্ডি, গল এবং প্রেমদাসা স্টেডিয়াম। বিশ্বের এই সংকটেরর দিনে যদি কোন ভাবে শ্রীলঙ্কায় আইপিএলের আয়োজন করতে রাজি হয় বিসিসিআই তাহলে ভালো অঙ্কের লাভও হতে পারে শ্রীলঙ্কার। যদিও এই দ্বীপরাষ্ট্রে আইপিএল আয়োজন নিয়ে মোটেই সাই নেই বিসিসিআই-এর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

