অবশেষে সরকারিভাবে স্থগিত হল ২০২০ এর আই পি এল

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন পরিস্থিতিতে আইপিএল স্থগিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক টালমাটালের  পর বোর্ডের তরফে বৃহস্পতিবারেই জানিয়ে দেওয়া হলো আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে।

লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারিভাবে বাড়ানোর কথা ঘোষণা করতেই আইপিএল নিয়ে কার্যত কোনো উপায় ছিল না বোর্ড কর্তাদের কাছে।

প্রচন্ড আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে আইপিএল। এই অবস্থায় বোর্ডের একাংশ জুলাইয়ের উইন্ডোতে আইপিএল আয়োজনের পক্ষপাতী ছিল। তবে বৃহস্পতিবারের পর সেই সম্ভাবনায় ইতি পরে গেল।

বোর্ডের তরফ থেকে ইমেলের মাধ্যমে জানানো হয়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। বিসিসিআইয়ের আইপিএলের গভর্নিং কাউন্সিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত রাখছে।

পাশাপশি বিবৃতিতে আরও জানানো হয়, খেলার সঙ্গে জড়িত থাকা সবার কাছে অগ্রাধিকার দেশের প্রত্যেকের সুস্থতা ও নিরাপত্তা। বিসিসিআই, স্টকহোল্ডার, ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে টুর্নামেন্ট শুরু করা হবে।

এছাড়াও জানানো হয়, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার থেকে পরামর্শ নিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে বোর্ড।

বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই ২ মিলিয়নের বেশি লোক আক্রান্ত এই ভাইরাসের কবলে। প্রায় মৃত্যুর সংখ্যা লাখের কোটায়। ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল।করোনা পরিস্থিতিতে আইপিএল এই বছরে আয়োজন করাই আপাতত চ্যালেঞ্জ বোর্ডের কাছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube