লকডাউনে কিভাবে সময় কাটাচ্ছেন রোহিত, দেখে নিন সেই ভিডিও

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন চলছে সারা দেশে। সাধারণ মানুষের পাশাপাশি গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিড়া জগতের তারকারাও। দেশের সংকটের দিনে বন্ধ রয়েছে দেশের সমস্ত স্তরের খেলাও। তাই এই পরিস্থিতিতে পরিবারের সাথেই সময় কাটাতে ব্য়স্ত রয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। 

করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য় বন্ধ আইপিএল। চলতি বছর আদৌ এই টুর্নামেন্ট আয়োজিত হবে কি না তা নিয়ে সংশয়ে বিসিসিআই। তাই এই মুহূর্তে ঠিক কি করছেন তারকা ক্রিকেটার তা জানতে হয়তো বিশেষভাবে আগ্রহী তাঁর ভক্তকূল। তাই লকডাউনের মধ্য়ে বাড়িতে থেকে তিনি কী করছেন তার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন রোহিত শর্মা।

সেখানে দেখা যাচ্ছে দিনের বেশিরভাগ সময়ই তিনি স্ত্রী ও মেয়ের সাথেই কাটাচ্ছেন। ভিডিওতে রোহিতকে এক গ্লাস জুস খাওয়ার পরেই শরীর চর্চা করতে দেখা যাচ্ছে। একইসাথে বাড়ির কাজও সিদ্ধহস্ত তিনি। জামাকাপড় কাচা থেকে শুরু করে স্ত্রী রিতিকাকে রান্নায় সাহায্য করা কিছুই বাদ যাচ্ছেনা। কখনও আবার তিনি মেয়ে সামাইরার সঙ্গে খেলাছেন আবার কখনও বা টিভি দেখছেন। রোহিতের শেয়ার করা সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube