নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশের মানুষ। দিন দিন যেভাবে সংক্রমণের সংখ্য়া বাড়ছে তাতে আরও বেশি করে ভয় বাসা বাঁধছে মানুষের মনে। এই পরিস্থিতিতে মারণ ভাইরাল করোনার ভ্য়াকসিন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠল ২ যুবকের বিরুদ্ধে। এরপরেই বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রের খবর, ধৃত ওই দুই অভিযুক্তের নাম ফকির মহলদার (৩৬) ও পবিত্র বর্মন (২৬)। হত কয়েকদিন থেকেই কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চলের নানা প্রান্তে করোনা ইঞ্জেকশন নিয়ে গুজব ছড়ায় তারা। এমনকি তাদের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ধরে ফেলে পুলিশ। ইতিমধ্য়েই তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে কালিয়াগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের রশিদপুরের বাসিন্দা ফকির মহলদার ও ধনকৈল পঞ্চায়েতের বালাস গ্রামের বাসিন্দা পবিত্র বর্মনকে। তবে এই দুজন ছাড়াও ঘটনার সাথে অন্য় কেউ জড়িত কী না তা এখন খতিয়ে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

