নিত্য প্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারি, সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ হাওড়া পৌরসভার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গোটা দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। ইতিমধ্যে ১৭০টি জেলা হটস্পট ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের ৪ টি জেলা ‌যার মধ্যে একটি হল হাওড়া। এখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে স্পর্শকাতর হিসেবে।

এরই মধ্যে হটস্পট ঘোষণা হওয়ায় এখানে শুরু হয়েছে তৎপরতা। কেন্দ্রের নির্দেশানুসারে হটস্পট এলাকাগুলিতে বাড়ি থেকে বেরোনো ‌যাবে না। প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হবে বাড়িতেই, এই কাজ করবেন পুলিশ ও প্রশাসন।

এরপরই এক নজির বিহিন পদক্ষেপ নিল হাওড়া জেলা পুরসভা। পুরসভার তরফ থেকেই বাড়িতে বড়িতে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় জিনিস। এর জন্য দিতে হবেনা কোনো সার্ভিস চার্জ। এই জন্যে একটি টোল ফ্রি নম্বর দিয়েছে হাওড়া পুরসভা। এই নম্বরে ফোন করে প্রয়োজন জানালেই বাড়িতে পৌছে ‌যাবে জিনিস সাধারণ মুল্যেই।

হাওড়া পৌরসভার অন্তর্গত ১৬৬ টি ওয়ার্ডে কড়া নজরদারির পর ৯টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে ‌যার মধ্যে আছে ১ থেকে ৬ ও ১০, ১১, ও ১২ নম্বর ওয়ার্ড। এই ৯টি ওয়ার্ডে সংক্রমণের সম্ভবনা তুলনামুলক বেশি। ফলে এই এলাকার মানুষ পাবেন এই সুবিধা।

১৮০০-১২১-৫০০০০০ এই টোল ফ্রি নম্বরে ফোন করলে পাওয়া ‌যাবে জিনিস। এক্ষেত্রে শুধুমাত্র কেনা জিনিসের মুল্যই দিতে হবে ক্রেতাকে। এই হোম ডেলিভারি ব্যবস্থার জন্য, স্থানীয় পৌরসভা ফুড ডেলিভারি অ্যাপ সুইগীর সাহা‌য্যে পৌঁছে দেওয়ার কাজ করবে। প্রত্যেকটি ওয়ার্ডে বেশ কিছু মনিহারি দোকানের সাথে এই বিষয়ে চুক্তি হয়েছে পৌরসভার। এই দোকান থেকেই ‌যাবে অর্ডার করা জিনিস।

প্রসঙ্গত, হাওড়া জেলা থেকে ইতিমধ্যেই সংক্রমণের প্রাদুর্ভাব দেখা গেছে। প্রশাসনের তরফ থেকে বারবার সচেতন করা হচ্ছে মানুষকে। তবে এতকিছুর পরও রোখা ‌যায়নি অকারণে বাড়ি থেকে বেরোনো। বিভিন্ন কারণে এবং অকারণে বাড়ির বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ। এমনকি বিভিন্ন ক্ষেত্রে বেরোনোর জন্য পুলিশের চোখে ধুলো দিতেও দেখা গেছে বেশ কিছু মানুষকে। বিভিন্ন অছিলায় তাঁরা রাস্তায়ই শুধু বেরোচ্ছেন না, বাজার বা অন্যান্য ভীড় এলাকায় চলে ‌যাচ্ছেন তারা, ফলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা।

এই কারণেই সংক্রমণ ঠেকানোর মরিয়া চেষ্টা করছে পুরসভা। নিত্য প্রয়োজনের জিনিস বাড়ি প‌র্যন্ত পৌঁছে গেলে বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন থাকবেনা বলেই আশা করছে প্রশাসন। এই জেলার বাকি ওয়ার্ড গুলিতেও এই ব্যবস্থা চালু হতে পারে তবে তাতে সময় লাগবে বলে জানান পুর আধিকারিক।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube