করোনা আবহে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা আরবিআই-এর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতি যে দেশের অর্থনীতিতে ব্য়পক ভাবে প্রভাব ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। কারন এই লকডাউনের ফলে বন্ধ হয়ে গিয়েছে আয়ের সব ধরনের উৎস। শুক্রবার রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস একটি সাংবাদিক সম্মোলন করে জানান, করোনার মোকাবিলায় দেশের আর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। তাই রিজার্ভ ব্য়াঙ্ক সবসময় তাদের মানবিকতা বজায় রাখবে। এবং সময় মতো প্রয়োজনায় পদক্ষেপও গ্রহন করবে। একইসাথে এদিন তিনি রেপো রেট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন। তাঁর কথায়, রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হলো ৩.৭৫ শতাংশ। যা আগে ছিল ৪ শতাংশ। তবে অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট।

করোনার জেরে বড় শিল্পগুলির তুলনায় বেশি ধুকছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি। তাই দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ৫০,০০০ কোটি টাকার বিশেষ প্য়াকেজ ঘোষণা করেলেন আরবিআইয়ের গভর্নর। এই আর্থিক সহায়তা নাবার্ড, সিডবি এবং এন এইচ বি-এর মাধ্য়মে দেওয়া হবে। নাবার্ড এর মাধ্যমে দেওয়া হবে ২৫,০০০ কোটি টাকা, সিডবি মারফত ১৫,০০০ কোটি টাকা এবং এনএইচ বি মারফত ১০০০০ কোটি টাকা।

করোনার সংক্রমণ রুখতে শুধুমাত্র ভারত নয়, বিশ্বের শতাধিক দেশে চলছে লকডাউ। এই অবস্থায় গোটা বিশ্ব যে আর্থিক সংকটের মুখে পড়বে, সে আশঙ্কার কথা আগেই জানিয়ে দিয়েছেন অর্থনীতিবিদরা। কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতির মধ্য়েও আশার আলো দেখাল আরবিআই। শুক্রবার শক্তিকান্ত দাস বলেন, “এই মুহূর্তে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। এদেশে বৃদ্ধির হার অন্যদেশগুলির তুলনায়  ভালো।”  এখানেই শেষ না করে তিনি আরও জানান, “দেশের ব্যাংকগুলিতে নগদের জোগান বাড়ানো হয়েছে। জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে দেশের ব্যাঙ্কগুলিতে।” 

বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। তারপরেই শুক্রবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube