নিয়মিত ধুমপানে বাড়তে পারে করোনা সংক্রমণের আশঙ্কা

নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়মিত ধুমপানে বাড়তে পারে করোনা সংক্রমণের আশঙ্কা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধুমপান করেন এমন ব্যক্তিদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্য সাধারণ মানুষের থেকে শতকরা ১৪ শতাংশ বেশি এমনটাই জানা গেল তুরস্কের অ্যান্টি অ্যাডিকশন সংগঠনের পরিসংখ্যানে।

তুরস্কের অ্যান্টি অ্যাডিকশন সংগঠন গ্রীন ক্রেসেন্টের সাথে ‌যুক্ত অধ্যাপক মুকাইত ওজতুর্ক জানান, ‌যাঁরা ধুমপান করেন তাদের দ্রুত তা  বন্ধ করা উচিত। এই মহামারির থেকে বাঁচতে হলে এই পদক্ষেপ অত্যন্ত জরুরী।

তিনি বলেন, ধুমপান মানুষের রোগ প্রতিরেধ ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সংক্রমণের সম্ভাবনা তো বাড়েই তার সাথে চিকিৎসার গতিও কমিয়ে দেয়। ফলে করোনা চিকিৎসা শুরু হলেও তা শরীরে কা‌র্যকর হতে অনেক বেশি সময় লাগে এবং ইনফেকশন আরও বাড়িয়ে তোলে।

ধুমপানের ফলে ফুসফুসে প্ৰভাব পড়ে, এবং ব্যক্তির শরীরে সর্দি কাশির মত অসুস্থতার সাথে লড়াই করার ক্ষমতা কমে ‌যায়। এরফলে জীবানু ফুসফুসে আরও বেশি সময় স্থায়ী হয় ‌যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার সতর্ক করেছে মানুষকে। হু এর তরফ থেকে বলা হয়, ধুমপানের জেরে মুখ ও হাতের ‌যোগ বাড়ে এবং সেখান থেকে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে ‌যায়। চিনা গবেষকদের গবেষণা উদ্ধৃত করে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তরফ থেকে জানানো হয়, ধুমপান করোনা সংক্রমণের আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। ধুমপান বন্ধ করার মুহুর্ত থেকে আপনি সংক্রমণ রোখার পথে একধাপ এগিয়ে ‌যান।

প্রসঙ্গত ইতিমধ্যেই বিশ্বে ১৮৫ টি দেশে এই মারণ রোগ সংক্রামিত হয়েছে। ইতিমধ্যে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ২১,৮২,১৮২। করোনায় মৃতের সংখ্যা ১,৪৫,৫২১।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube