তেলেঙ্গানায় মানবিক উদ্যোগ রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজনের ব্যক্তিগত সুরক্ষা আধিকারিকের

নিউজটাইম ওয়েবডেস্ক : তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজনের ব্যক্তিগত সুরক্ষা আধিকারিক ২৯ বছর বয়েসি অমররেশ্বরী ৩০০০ মাস্ক তৈরি করে বিতরণ করলেন দরিদ্র মানুষের মধ্যে।

তিনি সংবাদমাধ্যমকে জানান, সরকারের তরফ থেকে লকডাউন ঘোষণা করার পর থেকেই তিনি মাস্ক তৈরি করা শুরু করেন, এবং প্রায় একই সময়ে  বাজারে মাস্কের অভাব দেখা দেয়। এই সময়ে রাজ্যপালের প্রচেষ্টা দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এই কাজ শুরু করেন বলে জানান ২৯ বছর বয়েসি সুরক্ষা আধিকারিক।

তিনি এও জানান, তাঁর পরবর্তি লক্ষ্য ৫০০০ মাস্ক তৈরি করে বিতরণ করা। সমাজের এই জরুরী অবস্থায় তিনি কিছু করতে চেয়েছিলেন, সেই চাওয়া থেকেই এই উদ্যোগ বলে জানান অমররেশ্বরী।

প্রসঙ্গত, তেলেঙ্গানায় এখনও প‌র্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৯৮। এর মধ্যে ১২০ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube