২৭০০ কিমি পথ পেরিয়ে ‌যোধপুরে পুত্রের কাছে মা, লকডাউনেই এক অসম্ভব ‌যাত্রা

নিউজটাইম ওয়েবডেস্ক : ৬টি রাজ্য, ২৭০০ কিমি পথ, সমস্তটাই অত্যন্ত তুচ্ছ্য ছিল এক মায়ের ও তার সন্তানের মাঝে দুরত্ব সৃষ্টির জন্য। দৃঢ়তার সাথে এই লম্বা পথ অতিক্রম করে তাঁর সন্তানের কাছে আসা থেকে মহামারী বা লকডাউন কোনোটাই রুখতে পারেনি কেরলের ৫০ বছরের শীলাম্মা ভাসানকে।

শীলাম্মার পুত্র, বিএসএফ জওয়ান অরুণ কুমার কর্মসুত্রে ‌যোধপুরে থাকাকালিন অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা করে দেখা ‌যায় শরীরে বাসা বেঁধেছে জটিল পেশীর রোগ। এমন অবস্থায় মা ও স্ত্রীর সাথে দেখা করতে চান তিনি।

‌যোধপুর এইমস থেকে খবর পৌঁছয় করলের কোট্টায়ামে। এই খবর পেতেই ছেলের কাছে ‌যাবেন বলে স্থির করেন শীলাম্মা। সঙ্গে পুত্র বধু ও আরও এক আত্মীয়কে নিয়ে পাড়ি দেন ‌যোধপুরের পথে গত ১১ই এপ্রিল।

এই ‌যাত্রায় তাঁকে সাহা‌য্য করে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিস, ও কংগ্রেস নেতা উমেল চান্ডী। এঁরাই লকডাউনের মধ্যে ৬ রাজ্য পেরিয়ে তাঁর সন্তানের কাছে পৌঁছোনোর ব্যবস্থা করে দেন শীলাম্মাকে।

বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা এঁদের জন্য একটি ট্যাক্সি ও দুজন ট্যাক্সি চলকের ব্যবস্থা করে দেন। ১১ই এপ্রিল ‌যাত্রা শুরু করে – কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও গুজরাত পেরিয়ে ১৪ই এপ্রিল ‌যোধপুর পৌঁছন তারা।

তিনি জানান, স্থিতিশীল আছেন তাঁর পুত্র অরুণ, ঈশ্বরের কৃপায় অসুবিধা ছাড়াই ‌যোধপুর পৌঁছতে পেরেছেন তাঁরা তাতে তিনি অত্যন্ত খুশি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube