নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বে করোনার জেরে ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। এর মধ্যেই সাংবাদিক বৈঠকে একগুচ্ছ নতুন প্যাকেজ ও আর্থিক সংস্কারও ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, এই অন্ধকার সময়ে আশার আলোর দিকে রাখতে হবে স্থির দৃষ্টি। মানবিক স্বার্থে যা যা করা প্রয়োজন তা করা হবে। করোনা পরিস্থিতির ওপর লক্ষ রাখছে রিজার্ভ ব্যাঙ্ক। আইএমএফ বিশ্বে মহামন্দার আশঙ্কা করছে বলে জানান শক্তিকান্ত। তিনি বলেন এই পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে।
সারা বিশ্বে আর্থিক বৃদ্ধির হার ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। ভারতে সাম্ভাব্য আর্থইক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। এছাড়া ২০২১-২২ অর্থবর্ষের আর্থিক বৃদ্ধির সাম্ভাব্য হার ৭.৪ শতাংশ। জি-২০ দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সবথেকে ভালো। মার্চ থেকে ১৪ই এপ্রিলের মধ্যে পেরায় ১ লক্ষ নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এরপর পরিস্থিতি পর্যলোচনা করে এই টাকার পরিমাণ বাড়তে পারে বলে জানান তিনি। আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ। এছাড়া ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান গুলির জন্যও ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ। নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ। গভর্নর জানান, করোনা মোকাবিলায় ব্যাঙ্ক গুলিতে টাকার চাহিদা বেড়েছে, এবং সেই চাহিদা অনুযায়ি জোগানও দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। মোট জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিভার্স রেপো রেট কমল ২৫ বেসিস পয়েন্ট, ৪ বেসিস পয়েন্ট থেকে কমে দাঁড়াল ৩.৭৫ শতাংশ। রেপো রেট একই থাকছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

