ভারতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১০০৭, মোট আক্রান্ত ১৩,৩৮৭

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে গত ২৪ ঘন্টায় ১০০৭ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ছে ১৩,৩৮৭। মৃত্যু হয়েছে ২৩ জন করোনা আক্রান্তের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭।

শুক্রবার সকাল প‌র্যন্ত, মোট আক্রান্তের মধ্যে ১১,২০১ জন এখনও চিকিৎসাধিন আছে, এবং ১৭৪৯ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে এখনও  মহারাষ্ট্রে করোনার প্রকোপ সবথেকে ভয়াবহ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩২০৫, এর মধ্যে ৩০০ জন সুস্থ হয়ে উঠেছেন এবং মৃত্যু হয়েছে ১৯৪ জনের।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লি। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১৬৪০, সুস্থ হয়েছেন ৫১ জন, এবং মৃতের সংখ্যা ৩৮।  তৃতীয় স্থানে আছে তামিলমাড়ু। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২৬৭, তারমধ্যে সুস্থ হয়েছে ১৮০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।

রাজস্থানে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১১৩১, এরমধ্যে ১৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন, এবং মৃত্যু হয়েছে ৩ জনের। মধ্যপ্রদেশে এখনও প‌র্যন্ত আক্রান্তের সংখ্যা ১১২০, ‌যার মধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫৩ জন। উত্তর প্রদেশে ৮০৫ জন আক্রান্ত। কেরালায় আক্রান্তের সংখ্যা ৩৯৫।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube