জুম অ্যাপের ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চলে ‌যেতে পারে হ্যাকারদের হাতে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় ঘরবন্দি  গোটা দেশ। কেউ বাড়ি থেকে বেরোচ্ছেনা। সমস্ত প্র‌য়োজনীয় জিনিস মজুত করা হয়েছে কিছুদিনের মত। প্রথম দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কিছু ঘন্টা আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

এই বাড়িতে আটকে পড়ার কারণেই কাছের মানুষের সাথে বা কর্মসুত্রে বিভিন্ন কারণে ‌যোগা‌যোগ রাখতে ব্যবহার করা হচ্ছে নানান ভিডিও কলিং অ্যাপ। এবার সেরমই একটি অ্যাপ ব্যবহার নিয়ে নেটিজেনদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক।

জুম অ্যাপ কোনো সংস্থা ও ব্যক্তির জন্য সুরক্ষিত নয়। এই অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য ডার্ক ওয়েবে বেচাকেনা করার অভি‌যোগ উঠেছে। এই বিষয়ে নির্দেশিকাও প্রকাশ করেন এমএইচএআই এর তরফ থেকে। এই জুম অ্যাপের দুর্নীতিমুলক কাজ কর্মের কথা আগেই প্রকাশ্যে আনে কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম।

এক সাইবার সুরক্ষা সংস্থা কয়েকদিন আগে একাধিক ভিডিও কলিং অ্যাপের বিরুদ্ধে তথ্য বেচার অভি‌যোগ আনে। তাঁদের অভি‌যেগ ছিল, ব্যবহারকারীদের মেইল আইডি, পাসওয়ার্ড ও আরও নানান ব্যক্তিগত গুরুত্বপুর্ণ তথ্য বেচে দেওয়া হয়েছে ডার্ক ওয়েবে হ্যাকারদের হাতে। এর জেরে একে একে জুম অ্যাপ নিষিদ্ধ হচ্ছে নানান দেশে। আমেররিকার এফবিআই ও এই অ্যাপ ব্যবহারে সতর্ক করেছে দেশবাসিকে।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube