হোয়াটসঅ্য়াপের সামনে নয়া চ্য়ালেঞ্জ, আসছে রিলায়েন্সের অ্য়াপ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা জেরে দেশজুড়ে লকডাউন। গৃহবন্দি দেশের প্রায় সব মানুষ। এই পরিস্থিতিতে সময় কাটানোর একটাই দাওয়ায়, ইন্টারনেট। বাড়ি বসে কি করবেন সারাদিন! তাই নেট দুনিয়ায় গা ভাসিয়েছেন সকলে। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে চলছে চ্য়াট, ফটো আপলোড বা ভিডিও শেয়ার করার পালা। আর এই লকডাউন পর্বের মাঝেই এক নতুন খবর শোনাল রিলায়েন্স। ফোন ও ইন্টারনেটের পর এবার গ্রাহকদের জন্য় একটি অ্য়াপ আনতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। 

মূলত উইচ্যাটের মতো একটি অ্যাপ আনার সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। যদিও এই পরিকল্পনা আনেকদিন আগে থেকেই চলছে বলে জানা গিয়েছে। কিন্তু লকডাউনের জেরে তা বাস্তবায়িত করা সম্ভব হয়ে উঠছেনা। জানা গিয়েছে, এই অ্য়পে বেশ কিছু নতুন ফিচার রয়েছে, যা সহজেই টেক্কা দিতে পারবে হোয়াটসঅ্যাপকে। আর ঠিক সেকারেনই বেশ কিছুটা জনপ্রিয়তা হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে এই হোয়াটসঅ্যাপের। 

একজন ইউজার চ্য়াট করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাতে পারেন। কিন্তু রিলায়েন্সের এই অ্য়াপে এই বিষয়গুলি ছাড়াও রয়েছে আরও একাধিক বিষয়ের সংযোজন। যেমন, এই অ্য়াপের মাধ্য়েমে একজন ইউজার রিলায়েন্সের যে কোনও স্টোর থেকে অনলাইনে সামগ্রি কিনতে সক্ষম হবেন। একইসাথে রিলায়েন্সের এজিও ডটকম থেকেও অনলাইনে অর্ডার করা যাবে। এবং পেমেন্টের ক্ষেত্রে ইউজার জিও মানি ব্য়বহার করতে পারবেন। 

ছাড়াও গেম খেলা, অনলাইনে বিমান বা হোটেলের টিকিট বুক করা সহ আরও বেশ কিছু কাজ এই অ্য়াপ থেকে করতে পারবেন ইউজারেরা। যার ফলে হোয়াটসঅ্য়াপের গুরুত্ব ও জনপ্রিয়তায় যে অনেকখানি কম হবে, তা নিঃসন্দেহে বলা যায়। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube