লকডাউনের জেরে বাতিল হওয়া বিমানের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে-জানালো কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : দ্বিতীয় পর্যায়ের লকডাউনের সময়ে যাওয়ার জন্য যে যাত্রীরা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে অস্বীকার করেছিল বিমান সংস্থাগুলি। জানানো হয়েছিল, নিখরচায় টিকিটের তারিখ পালটানো যাবে। অবশেষে কিছুটা স্বস্তি পেলেন ওই যাত্রীরা। কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানাল হল, লকডাউনের জেরে বাতিল হওয়া বিমানের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যদি কোনও যাত্রী প্রথম পর্যায়ের লকডাউনের মধ্যে কোথাও যাওয়ার জন্য সেই সময়ের মধ্যে টিকিট কাটেন ও সেই টাকা যদি বিমান কর্তৃপক্ষ প্রথম লকডাউনের মধ্যে পায়, তাহলে টিকিট বাতিল করলে পুরো টাকা ফেরত পাওয়া যাবে।

 

একইভাবে দ্বিতীয় পর্যায়ে লকডাউনে ভ্রমণের জন্য কোনও যাত্রী প্রথম পর্যায়ের লকডাউনের (২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) সময় টিকিট কাটেন এবং ওই সময়ের মধ্যে বুকিংয়ের টাকা বিমান কর্তৃপক্ষ পায়, তাহলে টিকিট বাতিলে পুরো টাকা দেওয়া হবে।

দুটি ক্ষেত্রেই টিকিট বাতিলের জন্য কোনও বাড়তি অর্থও টাকা হবে না। আর তা ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান – উভয়ের ক্ষেত্রেই কার্যকর হবে। বুকিং বাতিলের তিন সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube