জামিনে ছাড়া হল বান্দ্রা জমায়েতের জন্য অভি‌যুক্ত সাংবাদিকে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে লকডাউন গোটা দেশ। এই অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে পরি‌যায়ী শ্রমিকরা আটকে পরেছেন অন্য রাজ্যে। লকডাউনের জেরে ফিরতে পারেননি বাড়ি। অন্যদিকে লকডাউনের জেরে তাদের উপার্জনও বন্ধ। ফলে তাদের বেঁচে থাকার জন্য প্রাথমিক প্রয়োজন টুকুও মিটছেনা।

এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বারবার বাড়ি ফেরার দাবিতে তাঁরা জমায়েত করেছে। ফলে সংক্রমণের আশঙ্কা বেড়েছে বারবার। ইতিমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনের বাইরে জমায়েত হয় প্রায় এক হাজার শ্রমিকের। পরে তাদের পুলিশি তৎপরতায় ছত্রভঙ্গ করা হলেও এই নিয়ে সমালেচনার ঝড় ওঠে দেশ জুড়ে।

তদন্তে জানা ‌যায় এই জমায়েত হয়েছিল একটি গুজবের কারণেই। কোনোভাবে তাদেরকে জানানো হয় ১৫ তারিখ মিলবে বাড়ি ফেরার ট্রেন, এবং তার জেরেই এই জমায়েত। এর পেছনে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন মুম্বাই শহরের এক সাংবাদিকও। বৃহস্পতিবার সেই সাংবাদিক জামিনে ছাড়া পেলেন। রাহুল কুলকার্নি নামের এই সাংবাদিক মুম্বাইয়ের একটি সংবাদ সংস্থার কর্মি, ‌যাঁর বিরুদ্ধে গুজব রটানোর অভি‌যোগ ওঠে। জানা ‌যায় গুজব রটে ১৫ তারিখ প্রথম দফার লকডাউন শেষ হওয়ার পর বান্দ্রা স্টেশনে পাওয়া ‌যাবে ট্রেন।

ইতিমধ্যেই এই কারণে ৯ জনকে আগামী ১৯শে এপ্রিল প‌র্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সুত্রের খবর এই ৯ জন সেইদিন ঐ জমায়েতে হাজির ছিলেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube