সদ্যোজাত সহ করোনা আক্রান্ত মা কে এন আর এস থেকে স্থানান্তরিত করা হল বাঙুরে

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে দফায় দফায় শহর কলকাতা জুড়ে একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে ভরতি রোগী, কর্মরত চিকিৎসক ও স্বাস্ত্যকর্মীদের সংক্রামিত হওয়ার খবর উঠে এসেছে। এবার এন আর এস হাসপাতালে মিলল করোনা–আক্রান্তের খবর।

হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার তিনি সন্তান প্রসব করেন। এর পরই করোনার উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। তার পরই তাঁর লালারসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। বুধবার রাতে সেই রিপোর্ট পজিটিভ আসে। ওই সদ্যোজাত এবং মহিলাকে আপাতত এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। যদিও স্বাস্থ্য দফতরের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

ইতিমধ্য়ে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের লেবার রুম এবং গাইনি ওয়ার্ড। সম্পূর্ণ স্যানিটাইজেশনের পরই খোলা হবে ওই বিভাগগুলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই বধূ সোমবার লেবার রুমে মোট তিন ঘণ্টা ছিলেন। সেই সময় সেখানে আরও ছয়জন প্রসূতি ছিলেন।

ওই মহিলার কাছাকাছি থাকা অন্য কয়েকজন মহিলাকেও চিহ্নিত করা হয়েছে। তাঁদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁদের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য। এছাড়া কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা অন্য আর কোন রোগী তাঁর সংস্পর্শে এসেছিলেন, এবং ওই বধূর পরিবারের লোকজনদের চিহ্নিত করছে হাসপাতাল। চিকিৎসক, নার্সরা পিপিই পরেছিলেন কিনা সেই তদন্ত ও করছে হাসপাতাল। তাঁদেরও কোয়ারানটাইনে পাঠানো হতে পারে। সদ্যোজাত শিশু এবং মা–কে এমআর বাঙুর হাসপাতালে কোভিড–১৯–এর চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ হু–র নির্দেশিকা অনুযায়ী, সদ্যোজাতকে মায়ের কাছ থেকে পৃথক করা যাবে না। ‌

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube