নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তে সংখ্য়া ১৪৪। নবান্নে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। তবে রাজ্যে আরও ৯ জন করোনা মুক্ত হয়েছেন বলে এদিন জানান মুখ্য়সচিব।
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে মাস্ক পরার জন্য ফের আবেদন জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মাস্ক পরা প্রসঙ্গে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন,মাস্ক বাধ্য়তামূলক । তোয়ালে, ওড়না, গামছা, আঁচল দিয়ে মাস্ক বানানো যাবে”। এর আগে ইঁটভাঁটা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, রাজ্যের সব জুটমিলে কাজ শুরু হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫ শতাংশ শ্রমিককে কাজে লাগানো হবে। একইভাবে বাংলায় ইটভাটা খোলার কথা বলেছেন মমতা।মুখ্যমন্ত্রী জানান,যেসব এলাকায় সংক্রমণের প্রকোপ বেশি, সেখানকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেন তিনি। ডাক্তার এবং নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, ডাক্তার-নার্সরা খুব ভাল কাজ করছেন। কোনও বিশ্রাম পাচ্ছেন না। দিনরাত কাজ করছেন। ডাক্তার, নার্স, প্য়ারা মেডিক্য়ালকর্মীরা ৭ দিন কাজ করবেন, আর ৭ দিন রেস্ট করবেন। তাহলে তাঁরা একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাবেন। আরও এনার্জি পাবেন। স্বাস্থ্য় ভবনকে বলা হবে এটা করতে”।সম্প্রতি রানাঘাটের এক তরুণী স্বাস্থ্য়কর্মীকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই আবহে এবার সোচ্চার হয়ে বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, ”যাঁরা এমন ব্য়বহার করছেন, সরকার চাইলে তাঁদের জেলে ভরতে পারে”। এদিকে, দেশে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮০। করোনায় দেশে মৃত বেড়ে হয়েছে ৪১৪। করোনা মুক্ত হয়েছেন ১৪৮৮ জন। সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার জন।দেশের ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

