নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মতো মারণ ভাইরাসের মোকাবিলায় নেমেছে বিশ্বের বিভিন্ন দেশ। তাদের দলে রয়েছে ভারতের নামও। কিভাবে দেশবাসীকে এই করোনার কবল থেকে রক্ষা করা যায় তার জন্য প্রথম দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের প্রশাসন। এদিন ফের করোনা মোকাবিলায় ভারতের প্রশংসায় মাতলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর কথায়, মারণ ভাইরাস করোনা মোকাবিলায় এতমাত্র ভারতই সঠিক সমসে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে বিশ্বের অন্য়ান্য় দেশের তুলনায় ভারতের অবস্থা অনেকটাই ভালো। এবং তারা ঠিকমতো লড়াইটাও চালিয়ে যেতে সক্ষম।
বুধবার হর্ষ বর্ধন বলেন, করোনার প্রকোপ থেকে দেশবাসীকে রক্ষা করতে দেশের সরকারক প্রতিটি খুটিনাটি বিষয়ে নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সাথা আলোচনা করছেন। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজ্য়গুলির মুখ্য়মন্ত্রী এবং বিজ্ঞানীদের পরামর্শ নিচ্ছেন। দেশজুড়ে লকডাউনের পাশাপাশি ইতিমধ্যেই দেশের একাধিক জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর আগেও করোনা মোকাবিলায় ভারতের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে হু। করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য় দেশের ১৭০ টি জেলাকে হটস্পট ঘোষণা করেছে মোদী সরকার। ভারতের স্বাস্থ্য় পরিষেবা প্রসঙ্গে এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশের স্বাস্থ্য ব্য়বস্থার সাথে প্রায় ৪৫ বছর ধরে রয়েছেন তিনি। ১৯৯৪ সালের প্লেগের সাথে একযোগে লড়াই করেছে দেশ। পরবর্তীকালে ২০১৪ সালে যখন ইবোলা আসে তখন তাকে দেশে প্রবেশ করতেই দেয়নি ভারত। একইসাথে এদিন তিনি জানান, ভারত আগামী কয়েক বছরের মধ্য়ে কালাজ্বরকেও সমূলে বিনাশ করতে সক্ষম হবে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

