নিউজটাইম ওয়েবডেস্ক : পৃথিবীর অষ্টম আশ্চর্য তাজমহল, যা চিরন্তন প্রেমের শৌধ, ভালবাসার নিশান, তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে যমুনা। আর সেই যমুনার বহমানতা অনুসরণ করে বেশ খানিকটা এলেই দেখা যাবে উদাসীন সমাজের এক কঙ্কালসার চেহারা। শয়ে শয়ে পরিযায়ি শ্রমিক যারা সময়মত ঘরে ফিরতে পারেননি, পড়ে রয়েছেন। কেউ খেয়েছেন তিন দিন আগে, খিদেয় চোখের দৃষ্টি শূণ্য হয়ে এসেছে।
চর্মচক্ষে দেখলে কেঁপে উঠবে পরিশীলিত সমাজ, এদের অনেকের গায়েই রয়েছে জ্বর, রয়েছে সর্দি কাশিও। কিন্তু কে রাখবে সামাজিক দুরত্ব? কে করবে করোনা পরীক্ষা? খিদেয় ঠিক করে কথা বলতে পাারছেন না বেশির ভাগ মানুষ। দেখলে সবার আগে ভয় করবে সংক্রমণের। তবে এদের সংক্রমণের ভয়ও আর নেই, বদলে স্থীর বিশ্বাস বিদেশাগত রোগের আগে তীব্র খিদেই তাঁদের শেষ করে দেবে। প্রায় ৬০ বছর বয়েসি রমেশ কুমার, শেষ খেতে পেয়েছিলেন শনিবার তারপর থেকে পেটে কিছু পড়েনি। তেমন ভাবেই রয়ে গিয়েছেন। সুইগিতে মশগুল কোয়ারেন্টাইন ফানে আপ্লুত উন্নত ভারত বর্ষের অ্যাঙ্সাইটিকে যেন চোখে আঙুল দাদার মত খোঁচা দিচ্ছে যমুনা তীরের এই দৃশ্য।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

