চিন থেকে প্রাপ্ত ৫০,০০ টেস্ট কিট ব্যর্থ হল ভারতের সুরক্ষা টেস্টে

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের সুরক্ষা টেস্টে উতরোতে ব্যর্থ চিনে তৈরি প্রায় ৩০ শতাংশ পিপিই(পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট)। এক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চিনে তৈরি ১.৭ লাখ পিপিই কিট গত ৫ এপ্রিল ভারতে এসেছিল। তার মধ্যে ৫০,০০০ কিট দেশের সুরক্ষা টেস্টে উত্তীর্ণ হতে পারেনি।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশনের (ডিআরডিও) ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছিল। ওই ব্যক্তি জানান, ৩০,০০০ ও ১০,০০০ হাজার পিপিই কিটের দুটি নমুনা সুরক্ষা পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ওই কিটগুলিকে মূলত অনুদান হিসেবে চিহ্ণিত করেছে ভারতের বড় বেসরকারি সংস্থাগুলি। তবে সংস্থাগুলির নাম প্রকাশ করা হয়নি।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, কোনও পিপিই কিট সিই বা এফডিএ শংসাপত্র না পেলে দেশে সেটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় উতরোনোর পরই ব্যবহারের ছাড়পত্র মেলে।

উল্লেখ্য, আগে পিপিই কিটের ক্ষেত্রে পুরোপুরি আমদানির উপর নির্ভর করত ভারত। কিন্তু করোনার প্রকোপের পর সেই ছবিটা পালটাতে থাকে। দেশীয়ভাবে পিপিই কিট তৈরির চেষ্টা করা হচ্ছে। এখন দেশে প্রতিদিন গড়ে ৩০,০০০ পিপিই কিট তৈরি হচ্ছে বলে জানান সরকারি আধিকারিকরা। তাঁদের দাবি, নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছে ভারত। চলতি মাসের শেষে ভারতে প্রতিদিন গড়ে ৫০,০০০ পিপিই তৈরি হবে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube