নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় ভারতে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা হচ্ছে না বলে আগেই অভিযোগ করেছিলেন। বৃহস্পতিবার একই বিষয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি সাংবাদিক ব্রিফিংয়ে রাহুল বলেন, ভারত এক গুরুতর পরিস্থিতিতে আছে। গোটা দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে। রাহুল জানান, দেশকে লকডাউন করে করোনার থাবা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। তিনি বলেন, ‘আমি দেশে-বিদেশের অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি। সরকারের বাইরের (ব্যক্তিদের) সঙ্গে কথা বলেছেন তিনি। যে পরিস্থিতি চলছে, তা নিয়ে তাঁদের বেশি জ্ঞান আছে। আমাদের বুঝতে হবে, লকডাউন কোনওভাবেই করোনাভাইরাস সমস্যার সমাধান নয়। লকডাউন মানে থামিয়ে দেওয়া।লকডাউনের বাইরে বেরিয়ে গেলেই, তখন ভাইরাস আবার নিজের কাজ শুরু করবে। তাই তা রুখতে কৌশল প্রয়োজন। কয়েকদিন আগেই একটি টুইটবার্তায় রাহুল দাবি করেছিলেন, দেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ২০০ জনেরও নমুনা পরীক্ষা করা হয় না। আজও দেশে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির বিষয়ে সওয়াল করে রাহুল। জানান, দেশে নমুনা পরীক্ষার পরিকাঠামোর উন্নতি করতে হবে। হাসপাতালগুলিকে তৈরি করতে হবে। প্রাক্তন কংগ্রেস সভাপতির কথায়, ভাইরাস কোথায় যাচ্ছে, তা বোঝার জন্য নমুনা পরীক্ষা পর্যাপ্ত নয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

