‘হটস্পট’-র তালিকায় দেশের ৭ টি বড় শহর, রয়েছে ১৭০ টি জেলাও, জানাল স্বাস্থ্য়মন্ত্রক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের সমস্ত নির্দেশিকা যাতে ঠিকমতো পালিত হয়, সেবিষয়েও কড়া নজরদারি চালানোর হুঁশিয়ারি দেন তিনি। এরপরেই বুধবার হটস্পটের তালিকা প্রকাশ করে কেন্দ্র। সেখানে দেশের মোট ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করল ভারতের স্বাস্থ্য়মন্ত্রক। এই হটস্পট এলাকা গুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্য়ে রয়েছে দেশের ৬ টি বড় শহরের কিছু অংশও। স্বাস্থ্য়মন্ত্রক সুত্রের খবর, ১৭০ টি জেলর মধ্য়ে সবথেকে বেশি সংক্রমণ হয়েছে ১২৩ টি জেলায়। যার মধ্য়ে রয়েছে মুম্বই, বেঙ্গালুরু, চেন্নায়, হায়দরাবাদ, জয়পুর, আগ্রা ও কলকাতার বেশ কিছু অংশ। তবে কলকাতা ছাড়া হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের নামও তালিকাভুক্ত করা হয়েছে। একইসাথে তালিকায় রয়েছে দিল্লির ৯ টি জেলার নামও। 

যেসব জেলায় করোনা আক্রান্তের সংখ্য়া দেশের মোট আক্রান্তের সংখ্য়ার ৮০ শতাংশ সেগুলিকে হটস্পট ডিস্ট্রিক্ট বা রেড জোন বলে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্য়ে রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই ও হায়দরাবাদের নাম। এখানে রোগীর সংখ্য়া প্রায় অনেকটাই বেশি। পরিসংখ্য়ান অনুযায়ী, ম্বইয়ে আক্রান্ত হয়েছেন ১৮৯৬। দিল্লিতে ১৫৬১ জন, যার মধ্য়ে মৃত ৩০ এবং সুস্থ হয়েছেন ৩০ জন। 

স্বাস্থ্য়মন্ত্রকের এই ঘোষণার পর উদ্বেগ বাড়ছে প্রতিটি রাজ্য়ের মানুষের। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ১৭০ হটস্পটের মধ্যে ৪৭টিতে ক্লাস্টার সংক্রমণও দেখা গিয়েছে। সেখানে গুচ্ছাকারে ছড়াচ্ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা সেখানে ক্রমবর্ধমান। তবে সেই তালিকায় এমন কিছু জেলার নাম রয়েছে যেখানে খুব কম সংখ্য়ক রোগীর সন্ধান মিলেছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে যদি ওই সমস্ত জেলায় টানা ২৮ দিন কেউ সংক্রমিত না হন, তাহলে সেই জেলাগুলি গ্রিন জোনে চলে যাবে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube