নিউজটাইম ওয়েবডেস্ক : ‘আমার ডাক্তার-নার্সদের ভাল থাকতে হবে’, করোনা যুদ্ধে এ কথা আগেই বলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। করোনার চিকিৎসা করায় ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের অনেকেই হেনস্থার মুখে পড়ছেন। কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি রানাঘাটের এক তরুণী স্বাস্থ্যকর্মীকে তাঁর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এবার সোচ্চার হয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান,যাঁরা এমন ব্যবহার করছেন, সরকার চাইলে তাঁদের জেলে ভরতে পারে। পাশাপাশি ডাক্তার-নার্স-প্যারা মেডিকেল কর্মীদের বিশ্রামের জন্য নয়া প্রস্তাব দিলেন মমতা।
রানাঘাটের ঘটনার প্রসঙ্গে টেনে মমতা এদিন বলেন, রানাঘাটে তরুণী স্বাস্থ্যকর্মীকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এক্ষেত্রে সরকার তাঁকে ফ্ল্যাট দেবে। এ ধরনের কোনও ঘটনা ঘটলে তাতো খেয়াল রাখবে সরকার। যাঁরা এমন ব্যবহার করছেন, সরকার ইচ্ছে করলে তাঁদের জেলে ভরতে পারে। ৬ মাস থেকে ১ বছরের জেল হতে পারে মা-বোনদের প্রতি এগিয়ে আসার বার্তা দেন তিনি। সকলকে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করতে বলেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

