‘যাঁরা মরতে চান, তাঁদের মরতে দিন’! মোদীর কাছে আর্জি কঙ্গনার দিদির

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা পরিস্থিতি বেশ সংকটজনক। আই মারণ ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। যার জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা। নিজামুদ্দিনের ঘটনার পর দেশে এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ঠেকাতে ২১ দিনের পর ফের দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক পরেই বাড়ি ফেরার জন্য় মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে ভিড় জমান পরিযায়ী শ্রমিকেরা। এই ঘটনার জেরে তোলপাড় হয় সারা দেশ। এই আবহেই এবার বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চন্দেল। 

এদিন একটি ট্য়ুইটে রঙ্গোলি নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান। তিনি লেখেন, যাঁরা মরতে চাইছে তাঁদের মরতে দিন। তাঁদের আটকাবেন না। কিন্তু দয়া করে এঁদের থেকে অন্য় রাজ্য়ে ভাইরাস ছড়াতে দেবেননা। এই মন্তব্য়ের পরেই সোশ্য়াল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার শিকার হন রঙ্গোলি। কিভাবে কেউ এতটা অমানবিক হতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে তাঁর এই মন্তব্যকে এবার সমর্থনও করেছেন নেটিজেনদের একাংশ। 

কঙ্গনার দিদি তথা রঙ্গোলিকে বারে বারেই গেরুয়া শিবিরের পক্ষ নিতে দেখা গিয়েছে। আর ঠিক সেকারেন বিরোধীদের একাধিকবার আক্রমণও শানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দেশ্য়ে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়ে দেন করোনা সংক্রমণ ঠেকাতে ৩ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউনের সময়সীমা। এর পরেই খাদ্য ও পানীয়ের অভাব থাকার অভিযোগ তুলে নিজ নিজ রাজ্যে ফিরে যাওয়ার জন্য় বান্দ্রা স্টেশনে ভিড় জমান পরিযায়ী শ্রমিকেরা। পরিস্থিতি বেগতিক বুঝে শ্রমিকদের ওপর লাঠিচার্য করে মুম্বই পুলিশ। তারপর ভেঙে যায় স্টেশনের জমায়েত। এমনকি শ্রমিকদের বাড়ি ফিরতে সোশ্য়াল মিডিয়ায় উষ্কানিমূলক বার্তা দেওয়ায় ইতিমধ্য়েই বিনয় দুবে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube