নিউজটাইম ওয়েবডেস্ক : “আগে কাজ করুন, পরে প্রতিক্রিয়া দেবেন”। করোনা মোকাবিলায় রাজ্য় সরকারের তৎপরতা নিয়ে ফের আরও একবার তোপ দাগলেন রাজ্য়পাল জগদীপ ধনখড়। তাঁর কথায়, করোনার বিরুদ্ধে যে লড়াই চলছে তাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। এই কঠিন সময়ে প্রতিক্রিয়া না দিয়ে গঠনমূলক সিদ্ধান্ত নিতে হবে।
করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে রাজ্য় সরকার কোন কোন জায়গায় ব্য়র্থ বলে বুধবার ট্য়ুইটে দাবি করেন রাজ্য়পাল। একইসাথে প্যারা মিলিটারি ফোর্সের বিষয়েও সওয়াল করতে দেখা যায় তাঁকে। বুধবার নবান্নের সংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানান মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। তাঁর কথায়, “কেউ কেউ প্যারা মিলিটারি ফোর্সের কথা বলছেন। আরে বলে দিলেই হল? প্যারা মিলিটারি ফোর্স কী করবে? আরে আর্মির ডাক্তারদেরও তো করোনা হচ্ছে। সিআইএসএফ-এর ডিজি কোয়ারেন্টিনে চলে গিয়েছেন।” এরপরই কিছুটা বিরক্তির সুরে মমতা বলেন, “এই সময়ে ঘোলা জলে মাছ ধরাটা কি খুবই প্রয়োজন?” এদিন মমতা আরও বলেেন, “এটা একটা কঠিন সময়। এটা যেন সমষ্টিগতভাবে না বাড়ে, সেটা যেন সবাই একটু খেয়াল রাখি।” মুখ্য়মন্ত্রীর এহেন মন্তব্য়ের পর ফের বৃহস্পতিবার ট্য়ুইটে মমতাকে আক্রমণ শানালেন ধনখড়। “আগে কাজ করুন, ব্যবস্থা নিন, পরে প্রতিক্রিয়া দেবেন। এটা একটা কঠিন সময়।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

