সাত দিন কাজ করে সাত দিন ছুটি, স্বাস্থ্য়কর্মীদের জন্য় বড়সড় ঘোষনা মুখ্য়মন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ছে রাজ্য়ের করোনা আক্রান্তের সংখ্য়া। ইতিমধ্যেই তা ১৩০ জন ছাড়িয়েছে। তবে গত কয়েকদিনে মৃতের সংখ্য়া বাড়েনি বলেই জানানো হয়েছে রাজ্য়ের তরফে। করোনা মোকাবিলায় একযোগে লড়ে যাচ্ছে রাজ্য়ের প্রশাসন থেকে শুরু করে সকলে। তবে এই যুদ্ধে যাঁরা তালিকার প্রথম সারিতে রয়েছেন তাঁরা হলেন চিকিৎসক ও নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য়কর্মী। নিঃস্বার্থ ভাবে জাবনের ঝুকি নিয়েও দিন রাত কাজ করে চলেছেন তাঁরা। না আছে তাঁদের কোন ছুটি, না বাড়ি যাওয়ার কোন বালাই। তাই এবার স্বাস্থ্যকর্মীদের জন্য এক বিশেষ ঘোষনা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন তিনি জানিয়ে দেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবার সাত দিন এক নাগাড়ে কাজ করার পর পরের সাতদিন একসাথে ছুটি পাবেন। 

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা রাজ্য়ে মোট আক্রান্ত ও মৃতের সংখ্য়া প্রকাশ করেন। তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩২। এবং মৃত ৭। হত ২৪ ঘন্টায় ১৭ টি পজেটিভ কেস ধরা পড়লেও মৃতের সংখ্য়া বৃচ্ছি পায়নি।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ ঘোষনা করেন, যার মধ্যে চিকিৎসক নিগ্রহের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান যদি কোন কারনে চিকিৎসকদের ওপর আক্রমণ করা হয়, তাহলে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্য়বস্থা নেওয়া হবে। একই সাথে এদিন ছুটির বিষয়টিও স্পষ্ট করলেন তিনি। মুখ্যমন্ত্রীর জানান, এবার থেকে অলটারনেটিভ সপ্তাহে কাজ করবেন স্বাস্থ্য়কর্মীরা।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube