সোনার দাম ফের উর্ধ্বমুখী, পিছিয়ে নেই রুপো ও

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার ছুটির দিন থাকায় বাজার বন্ধ ছিল, তবে বুধবার সকালে ভারতে সোনার দাম ২% বেড়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছিল ৪৬,২৫৫ টাকা।

পাশাপাশি এ দিন রুপোর দাম প্রতি কেজিতে ১.৪% এর বেশি বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৪৪,৩৫০ টাকা।

বাজার বিশেষজ্ঞ হরিশ ভি-এক মতে, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা এবং লকডাউনের জেরে বিভিন্ন ব্যাঙ্কে ছাড়ের ব্যবস্থা হওয়ায় সোনার দামে যে উত্থান দেখা দিয়েছে, তা এখন কয়েক দিন বহাল থাকবে। বিনিয়োগকারীরা এখন করোনা সংকটে বিধ্বস্ত অর্থনীতি বাঁচাতে নিরাপদ সম্পদে লগ্নি করতে আগ্রহী হবেন।

আবার এরই পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে দোকান-বাজার বন্ধ থাকায় এবং ডলারের দাম উত্তরোত্তর চড়ার ফলে বিরুদ্ধ চাপও তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সোনার দামের উপরে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube