করোনা আবহের মধ্য়েই ২০২১ ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পেল মিতালি-হারমানপ্রীতরা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। দিনের পর দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্য়া বৃদ্ধি ছাড়া যেন কোন খবরই নেই। তবে এই আবহে দেশের ক্রিড়া প্রেমীদের জন্য এক বিশেষ সুখবর শোনাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। জানা গিয়েছে, ২০২১ সালের ক্রিকেট বিশ্বকাপে এবার অংশগ্রহন করতে চলেছে মিতালি-হারমানপ্রীত। 

২০২১ সালের ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মহিলা বিশ্বকাপ। এই বিশ্বকাপের আয়োজন করছে নিউ জিল্যান্ড। এই দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিচ্ছে বলে বুধবার জানিয়েছে আইসিসি।

২০১৭ থেকে ২০২০ সালের মধ্য়ে আইসিসির মহিলা চ্যাম্পিয়নশিপের মোট তিনটি সিরিজ আয়োজন করা হয়নি। এরপর বিসিসিআই-এর তরফে বাতিল করা হয় ভারত-পাকিস্তান সিরিজ। একইসাথে করোনার জেরে বাতিল হয় দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড সিরিজ। তাই আিসিসি-এর টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেয় সব দেশের মধ্যে পয়েন্ট সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যার ফলে অস্ট্রেলিয়া পায় ৩৭ পয়েন্ট, ইংল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ২৫ এবং ভারত পায় ২৩ পয়েন্ট। পয়েন্টের নিরিখে চতুর্থ স্থানে থাকায় সরাসরি ২০২১ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্য়দিকে ১৭ পয়েন্ট পেয়ে আয়োজক হিসাবে বিশ্বকাপে স্থান পেল নিউ জিল্যান্ড।

উল্লেখ্য, আইসিসি জানিয়েছে, ২০২১-এর জুলাইয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ কোয়ালিফায়ার হওয়ার কথা। কিন্তু দেশ জুড়ে করোনা যেভাবে থাবা বসিয়েছে, তাতে তার ভবিষ্য়ৎ প্রায় অনিশ্চিত। কোয়ালিফায়ার ম্যাচ হলে আরও তিনটি দল ২০২১ মহিলা ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube