নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার তা সত্যি প্রমান করে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘোষনার পর ফের অথৈ জলে তলিয়ে গেল আইপিএলের ভবিষ্যৎ। এদিন বিসিসিআই-এর তরফে জানা গিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ায় এবার অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হল আইপিএল। এর ফলে চলতি বছর আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা যে অনেকটাই কমে গেল তা আর বলার অপেক্ষা রাখেনা।
করোনার জেরে আতঙ্কে গোটা দেশ। দিনের পর দিন বেড়েই চলেছে এই মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রশাসনের একাধিক পদক্ষেপ সত্তেও ঠেকানো যাচ্ছেনা সংক্রমণ। তাই ১৪ এপ্রিলের পরেও ৩ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউনের সময়সীমা। এই পরিস্থিতিতে ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল আইপিএল। প্রথমে আইপিএল শুরুর কথা ছিল ২৯ মার্চ। পরে লকডাউনের জেরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় আইপিএলের ১৩তম সংস্করণ। ঠিক করা হয় ১৫ এপ্রিল শুরু হবে টুর্নামেন্ট। কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য়ে আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে। তখনই আইপিএলের ভবিষ্য়ৎ নিয়ে চিন্তায় পড়ে বিসিসিআই কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার জাতির উদ্দেশ্য়ে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী জানান দেশজুড়ে লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। একইসাথে এই ৩ মে পর্যন্ত বন্ধ থাকছে রেল থেকে শুরু করে দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত বিমান পরিষেবা। ফলে বিদেশ থেকে তারকাদের এই ম্যাচে যোগদানের কোন সম্ভাবনায় আর রইলনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

