নজরকাড়া দামে অ্যাপেল নিয়ে এল তাদের নতুন মডেল

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারীর জেরে স্মার্টফোনের বাজার পুরো ডাউন। কোনোরকম কেনা বেচা বন্ধ।তার সঙ্গে সঙ্গতি রেখেই স্বাভাবিকের চেয়ে অনেক সস্তায় এই ফোন বাজারে লঞ্চ করল অ্যাপেল।

এই ফোনে আছে রেটিনা এইচডি ডিসপ্লে, টাচ আইডি সেন্সর ও অ্যাপেলের এ-১৩ বায়োনিক চিপ। এই চিপেই আইফোন ১১ সিরিজ চলে। তাই দাম কম হলেও শক্তিতে কম যাবে না আইফোন এস ই ২।এটিতে পাওয়া যাবে ৬৪জিবি, ১২৮জিবি ও ২৫৬জিবি স্টোরেজ । আই ও এস ১১ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।

লাল, কালো ও সাদা রংয়ে এই ফোন পাওয়া যাবে। ফোনটিতে অ্যালুমিনিয়ামের ওপর কাঁচের ডিজাইন করা। জল ও ধুলোর প্রভাবে এই ফোন সহজেই সহ্য করে। এক মিটার অবধি জলে ৩০ মিনিট অবধি কোনও ভাবে থেকে গেলেও খারাপ হবে না এই ফোন।

ব্যাক ক্যামেরা ১২এম পি ও সামনে সেলফি ক্যামেরা আছে আইফোন এস ই ২ তে. বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের ব্যবহারে নানান রকম চমকপ্রদ ছবি তোলা যাবে লাইটিং এফেক্ট ও ডেপথ কন্ট্রোলের মাধ্যমে, বলে সংস্থার দাবি।

যারা আইফোন ইউজার তাদের নস্ট্যালজিয়াকে উস্কে দিতে এতে আছে হোম বোতাম স্যাফায়ার ক্রিস্টাল যুক্ত। এছাড়াও আছে স্টিল রিং যেটি সহজেই টাচ স্ক্রিনে ইউজারের আঙুলের ছাপ বুঝতে পারবে। টাচ আইডি সেন্সরের ব্যবহার অনেককে আইফোন ৮- এর কথা মনে করিয়ে দেবে।

যেরকম ভাবে কম দামি আইফোন টেন আর বিক্রি হয়েছিল, তা থেকে আন্দাজ করা হয় আইফোন এস ই ২ বাজারে ভালো করবে।

ভারতে অ্যাপল অথরাইজড রিসেলারের কাছে পাওয়া যাবে এই ফোন। আমেরিকায় এই ফোনের দাম ৪০০ ডলার ( ৩০,৫০০ টাকা)। ভারতে যদিও জিএসটি নিয়ে দাম হতে পারে ৪২, ৫০০ টাকা। আমেরিকায় ১৭ এপ্রিল থেকে এই ফোনের অর্ডার দেওয়া যাবে। ২৪ এপ্রিল হাতে আসবে এই ফোন। ভারতের লঞ্চ তারিখ এখনও জানায়নি সংস্থা।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube