করোনা রুখতে আগামী দু’বছর চলতে পারে সামাজিক দূরত্ব বজায় রাখার পর্ব, বলছে গবেষণা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সবকিছুই। যে সমস্ত ক্ষেত্রে ছাড় রয়েছে সেখানে বারে বারে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে সরাকারের তরফে। কিন্তু এইভাবে কতদিন দূরত্ব বজায় রাখা সম্ভব? কতদিন পরেই বা সব আগের মতো হবে? বর্তমানে এই প্রশ্ন গুলিই ঘুরপাক খাচ্ছে বিশ্বাসীর মনে। এবিষয়ে হাভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষণা বলছে, একদিন বা একমাস নয়, টানা কয়েক বছর ধরে এমনকি ২০২২ সাল পর্যন্ত চলতে পারে এই সামাজিক দূরত্ব বজায় রাখার পর্ব। এর অন্য়থা হলেই ফের সংকটের মধ্য়ে পড়তে পারেন বিশ্ববাসী এদিন এমনই আশঙ্কার কথা জানালেন গবেষকেরা। 

করোনা মূলত ছোঁয়াচে ভাইরাস। তাই এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের বিভিন্ন জায়গা লকডাউন ও শাটডাউনের ওপরেই ভরসা রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা বারে বারে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন পরিসংখ্যান একসঙ্গে করে, তার ভিত্তিতে কয়েক বছরের জন্য একটি মডেল তৈরি করেছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চেন স্কুল অব পাবলিক হেলথ। গবেষকদের কথায়, “আমাদের মডেলটি তৈরি হয়েছে কোভিড-১৯ এর ওপরে লাগাতার নজর রাখার জন্য। কোভিডকে কাবু করা জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্য জোগাড় করা প্রয়োজন।”

হাভার্ডের গবেষণায় মূলত সোশ্যাল ডিসটেন্সিং বা সামাজিক দূরত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি ২০২২ সাল পর্যন্ত এই দূরত্ব বজায় রাখতে হতে পরে বলে জানানো হয়েছে। গবেষকদের কথায়, নিরাপদ দূরত্ব বজায় রাখলে সংক্রমণ ঠেকানো অনেকাংশেই সম্ভব হবে। আর তা না মানলে ফল হতে পারে ভয়ানক। একইসাথে তাঁরা দাবি করেন, বর্তমানে করোনা সংক্রমণ রুখতে যেভাবে সামাজিক দূরত্ব পালন করা হচ্ছে তাতে এই ভাইরাসের সমূল বিনাশ সম্ভব হচ্ছেনা। এর ফলে ভবিষ্য়তে তার প্রভাব থেকে যাওয়ার সম্ভবনা থাকছে। তাই পরবর্তি সময়ে নানা ধরনের ইনফ্লুয়েঞ্জার মতো ফিরে আসতে পারে এই কোভিড-১৯ ভাইরাস। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube