ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের টাকা পাঠালো রাজ্য, মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে গোটা দেশে লকডাউন। থমকে গেছে জনজীবন। নিজের বাড়ির থেকে খুব প্র‌য়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউ সংক্রমণের আশঙ্কায়। এমনই অবস্থায় দেশের নানান শহরে আটকে পরেছেন বহু মানুষ। তাদের মধ্যে কেউ কেউ কাজের খোঁজে গিয়েছিলেন ভিন রাজ্যে, কেউ আবার চিকিৎসার জন্য। ৪ ঘন্টার মধ্যে লকডাউন জারি হওয়ায় বাড়ি ফিরতে পারেননি অনেকেই। আশ্রয় ও উপার্জনহীন অবস্থায় মাঝপথে আটকে পড়েছেন তারা।

এর মধ্যেই নানান গুজবের কারণে, এবং খিদের তাড়নায় বার বার সামজিক দুরত্বের বিধি নিষেধ অমান্য করে বিভিন্ন রাজ্যের স্থানে স্থানে জমায়েত করেছেন বহু মানুষ। বার বার বাড়ি ফেরার জন্য আর্জি জানিয়েছে স্বরাজ্য ও সংশ্লিষ্ট রাজ্য নেতাদের কাছে। সেরমই একটি চিত্র গত মঙ্গলবার দেখা ‌যায় মুম্বাইয়েরর বান্দ্রা স্টেশন চত্বরে। এখানা প্রায় হাজার খানেক শ্রমিক জড়ো হয়, বাড়ি ফেরার আশায়। এর মধ্যে বেশিরভাগ ছিলেন পশ্চিমবঙ্গ থেকে ‌যাওয়া দিনমজুর। কিন্তু এই লকডাউনের মধ্যে কোনোভাবেই তাদের ফিরিয়া আনা সম্ভব না।

তবে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের থেকে মুখ ফিরিয়ে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঘটনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন মমতা। এমনকি মুম্বাইয়ের খাড় অঞ্চলে আটকে থাকা কিছু শ্রমিকের সাথেও কথা বলেন তিনি। এই সমস্ত মানুষগুলির জন্যে রাজ্যের তরফ থেকে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগেও মহারাষ্ট্রে আটকে থাকা ৮৭ জন শ্রমিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে তাঁদের উদ্ধারের আর্জি জানান। এই ভিডিও ভাইরাল হয়ে পৌঁছয় তৃণমুল নেতৃত্বের কাছে। সেই ভিডিও দেখে তাঁদের জন্য তৎক্ষণাত ব্যবস্থা নেন তিনি। তৃণমুল সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে জানান, এই ৮৭ জন শ্রমিকের থাকার ও খাবার ব্যবস্থা করা হয়েছে তাঁরা এখন সুরক্ষিত আছেন। এই বিষয়ে বাংলা ও মহারাষ্ট্র সরকাত একসাথে কাজ করছে বলে জানান তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube