খোলা হবে জুটমিল,ইঁটভাটা, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : দ্বিতীয় দফার লকডাউনের মধ্য়েই বাংলায় সব জুটমিল ও ইটভাটা খোলার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, রাজ্যের সব জুটমিলে কাজ শুরু হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫ শতাংশ শ্রমিককে কাজে লাগানো হবে। একইভাবে বাংলায় ইটভাটা খোলার কথা বলেছেন মমতা।

উল্লেখ্য়, বাংলায় ১৮টি জুটমিল খোলার আর্জি জানিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন মমতা। এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, কেন্দ্রের তরফে বলা হয়েছে ১৮টি জুটমিল খোলা হোক। তাই বৈষম্য করা হবে না,ট্রেন ইউনিয়ন বলছে, সবজায়গাতে খুলতে।  রাজ্যের সব জুটমিলেই কাজ চালু থাকবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে চাইলে আবেদন করা যাবে।

মুখ্য়মন্ত্রী আরও জানিয়েছেন, বস্তার চাহিদা রয়েছে। চটের বস্তা পাওয়া যাচ্ছে না। এখন না তৈরি করলে পরে আর পাওয়া যাবে না। পাঞ্জাব, তেলঙ্গানা বস্তা চাইছে।

অন্যদিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও জানান, নিয়ম মেনে কাজ করতে চাইলে আবেদন করতে পারবে ছোট ছোট গ্রামীণ শিল্প। ২০ এপ্রিলের পর কৃষিকাজ, ধানকাটা যাবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube